তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্র্যেট ও ইউএনও মমতাজ বেগম ০৮ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার বিকালে পৌর-বাজারে অভিযান পরিচলনা করেন। এ সময় মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনের আওতায় ৩ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ২হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসকার মোঃ ইব্রাহিম ও আনসার সদস্য মোঃ রাকিব।
