Thursday, February 26, 2026

আশাশুনির বাইনতলা আরসি হাইস্কুলে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনি বড়দল ইউনিয়নের বাইনতলা রাইচরন (আরসি) মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। ০২ নভেম্বর ২০২২ রোজ বুধবার স্কুল কক্ষে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনে ২৪৫ জন ভোটারের মধ্যে ১৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম। সহযোগিতা করেন, ওই অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান ও অফিস সহকারী গোলাম রব্বানী।
সাধারণ অভিভাবক সদস্য ৪টি পদের বিপরীতে ইউপি চেয়ারম্যান জগদিশ চন্দ্র সানা ও ইউপি সদস্য হাসান মোল্যা দুটি প্যানেলে ১০ জন সতন্ত্র ২ জন মোট ১২ জস ও সংরক্ষিত মহিলা সদস্য ১টি পদের বিপরীতে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সদস্য পদে ইউপি মেম্বর প্যানেলে নেপাল চন্দ্র সানা (টিউব ওয়েল) ৯৪ ভোট পেয়ে ১ম, দীনেশ কুমার মন্ডলম (হরিন) ৯০ ভোট পেয়ে ২য়, হাসান মোল্যা (মোরগ) ৮৭ ভোট পেয়ে ৩য় ও চেয়ারম্যান প্যানেলের শুধুমাত্র প্রসাদ মন্ডল (বই) ৮১ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে বিজয় লাভ করেছেন। অন্য প্রার্থীদের মধ্যে উত্তম কুমার বাছাড় ৬৯, সুশীল কুমার মন্ডল ৭৮, দেবাশীষ সরদার ৭১, সংকর মন্ডল ৬১ কামরুল ইসলাম ৩৬, জাকির হোসেন ৭, নিতাই চন্দ্র গাইন ৪ ও মোহন্ত কুমার বৈদ্য ০, ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মেম্বর প্যানেলের রেখা ঢালী (কলস) ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য প্রার্থী রাধিকা সানা পেয়েছেন ৮২ ভোট।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article