তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাল্য বিয়ের প্রস্তুতিকালে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির এক সদস্যের বাসা থেকে ১১ বছরের মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে বরসহ ৭ জনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, আজ ২৫ সেপ্টেম্বর ২০২২ রোজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে পাইকগাছা আইনজীবি সমিতির সদস্য পৌর সদরের বাসিন্দা এড. মোহত্যাছিম বিল্লাহ’র বাসা থেকে শিশু শিক্ষার্থীকে উদ্ধার পুর্বক বর-কনের দু’পরিবারের ৭ জনকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। জানা গেছে, কনে গড়ইখালী ইউপি’র শান্তা মহিলা মাদরাসার ৫ম শ্রেনীর ছাত্রী।
সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, কনে শিশু শিক্ষার্থী সহ কযরার সাতকালিযা গ্রামের কেরামত ঢালীর ছেলে বর রেজোয়ান ঢালী (২১)কে নিজ বাসাবাড়িতে রেখে এড, মোহত্যাছম বিল্লাহ’র চেম্বারে দু’পরিবারের স্বজনরা বাল্য বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। মুহুর্তেই এ খবরটি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে পৌছালে তার নির্দেশে থানা পুলিশের এসআই হাফিজ ও উপজেলা আনছার ভিডিপির প্রশিক্ষক আলতাফ হোসেন ও অন্যান্য সদস্যরা এ্যাডঃ মোহত্যাছম বিল্লাহ’র বাড়ীতে বর-কনে ও তার চেম্বরে অভিযান চালিয়ে আরোও ৫ জনকে আটক করেন। আটককৃতরা হল ২ জন মহিলা সহ বর রেজায়ান ঢালী,তার মামা হযরত শেখ, ভগ্নিপতি ইয়াসিন গাজী, কনের নানা গড়ইখালীর খোকন গাইন। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, বাল্য বিয়ের প্রস্তুতিকালে শিশু শিক্ষার্থী উদ্ধার সহ আইনজীবীর বাসা ও চেম্বার থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনী পদক্ষেপের কথা বলেন তিনি আরোও বলেন ইতোপুর্বে ঐ আইনজীবীর বিরুদ্ধে বাল্য বিবাহের অভিযোগ রয়েছে।
