এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির কুল্যা ইউপি’র প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ০৭ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার সকালে ইউপি কার্যালয়ে গোপন ব্যালেটের মাধ্যমে নির্বাচনে পুরুষ ও মহিলা ১২ জন ইউপি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর ১০ ভোট পেয়ে ১নং (প্রথম) প্যানেল চেয়ারম্যান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের গাজী ২ ভোট পেয়ে ২ নং (দ্বিতীয়) প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিন নম্বর প্যানেল চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে লটারী পদ্ধতিতে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা বিউটি কবির বিজয়ী হন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস,এম ওমর ছাকী ফেরদৌস পলাশ ও ইউপি সচিব সিরাজুর রহমান।
