Monday, February 23, 2026

আশাশুনিতে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগীতার উপজেলা পর্যায়ে খেলা শুরু

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুন (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনিতে ৪৯ তম আন্তঃস্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফুটবল খেলায় উদ্বোধন করা হয়েছে।
০৭ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার সকালে ৯ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম খেলা উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অীফসার রফিকুল ইসলাম। উদ্বোদনী প্রথম খেলায় গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা ফুটবল দল ও খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। খেলায় গুনাকরকাটি মাদ্রাসা দল ১-০ গোলে জয়লাভ করে। ২য় খেলায় শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল ও শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হলে টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে শরাফপুর স্কুল ৩-২ গোলে জয়লাভ করে। ৩য় খেলায় বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও দিঘলারআইট মাধ্যমিক বিদ্যালয় অংশ নেওয়ার কথা থাকলেও বিছট স্কুল দল অংশ না নেওয়ায় দিঘলারআইট স্কুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। দিনের ৪র্থ খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ও খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয় এবং ১-০ গোলে খাজরা ইউনাইটেড জয়লাভ করে। খেলায় রেফারী ছিলেন, আনিছুর রহমান, আছাদুল হক, অরুন কুমার সানা, উত্তম কুমার মন্ডল ও সঞ্জয় কুমার বৈদ্য। খেলা চলাকালিন সময় একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর কুমার বাছাড় দিপু, জেলা আ’লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, খাজরা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রদিপ কুমারসহ অংশ গ্রহনকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article