তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কতৃক সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় ঘটনায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
বিবৃতি দাতারা হলেন, সভাপতি এস,এস নজরুল ইসলাম, সি:সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ন-দপ্তর সম্পাদক হাসান আলী বাচ্চু, খান প্রচার সম্পাদক নাজমুল হুসাইন, সি:কার্যকারী সদস্য এস,এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, এস,এম আকরামুল ইসলাম, বিএম বাবলুর রহমান, কার্যকারী সদস্য মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ, এস,এম জহর হাসান সাগর, কার্যকারী সদস্য আব্দুল মজিদ, সোহাগ মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন, মো: আফজাল হোসেন, বিএম বোরহান উদ্দীন, মো: বাহারুল মোড়ল, মো: রুহুল আমিন মোল্লা, মো: হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, আল-মাহবুব হুসাইন, অন্তু দাশ, আব্দুল্লাহ আল মামুন, সোনালী রহমান বাবলু, মেহেদী হাসান সাক্ষর, সাইদুর রহমান আকাশ, তপু শেখ, শরিফুল ইসলাম, ফারুক খাঁন, সাধারণ সদস্য মো: জিয়াউর রহমান, মো: সাগর মোড়ল, ইকরামুল ইসলাম প্রমুখ।
প্রকাশ, ০৫ সেপ্টম্বর ২০২২ রোজ সোমবার সকাল ৮টায় রাজশাহীতে নগরীর আমবাগান এলাকায় বিএমডিএ এর প্রধান কার্যালয়ে সংবাদ সংগ্রহের সময় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রতিবেদক বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন নুবেল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।
