বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধীনে পরিচালিত এনভায়রনমেন্টাল এ্যাওয়ারনেস ক্লাবের উদ্যোগে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে শুরু হয়েছে। ০৪ সেপ্টেম্বর ২০২২ রোজ রবিবার থেকে শুরু হওয়ায় এ প্রতিযোগিতা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বিতর্ক প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত। প্রতিযোগিতায় ১ম দিনে ৩টি দলসহ মোট ২০টি দল অংশগ্রহণ করবে। দুপুর ২টায় পক্ষে আইন ডিসিপ্লিন এবং বিপক্ষে অংশগ্রহণ করে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। এছাড়াও বিকাল ৩টায় পক্ষে ফার্মেসী ডিসিপ্লিন এবং বিপক্ষে অংশগ্রহণ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন, বিকাল ৪টায় পক্ষে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন এবং বিপক্ষে অংশগ্রহণ করে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন। প্রতিযোগিতাটি সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন ইসিই ডিসিপ্লিনের প্রফেসর সেহেরিশ খান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ গোলাম সারোয়ার, বিএ ডিসিপ্লিনের প্রফেসর মাহমুদুল হাসান, ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সাবিহা হক, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর মোসাঃ তাসলিমা খাতুন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৪-১৫ই সেপ্টেম্বর।
