Wednesday, February 25, 2026

আশাশুনিতে ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাহেব আলী কল্যানপুরের আদর্শ গ্রাম পরিদর্শন

Must read

 

এম এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম এম সাহেব আলী কল্যানপুরের আদর্শ গ্রাম পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে সেখানে সরকারী গৃহনির্মান প্রকল্পের আওতায় মাথাগোজার ঠাই পেয়েছে এমন অসহায় দারিদ্র ভূমিহীনদের সাথে মতবিনিময় করেন ও তাদের সুবিধা অসুবিধা ও সমস্যার কথা শোনেন। তিনি সমস্যা সমাধানের জন্য তাদেরকে আশ্বস্থ্য করে বলেন গরীবের দরদি মা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে জেলা ও উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তোমাদের কথাগুলি পৌছে দেওয়া হবে। যাতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে যাতে তোমাদের সকল সমস্যা সমাধান করে। ০২ সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার সকালে আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চল প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর আদর্শগ্রামে মানুষের সমস্যার কথা শুনে সেকানে ছুটে যান উপজেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি সাংবাদিক এম এম সাহেব আলী। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পলাশ হায়দার, আওয়ামীলীগ নেতা শিক্ষক রিয়াসাদ আলী মামুন, কৃষকলীগ নেতা মুজাহিদুল ইসলাম কাকনসহ, প্রতাপনগর ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি এস,এম মিজানুর রহমান, সেক্রেটারী হাবিবুর রহমানসহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগটনের নেতাকর্মী ও ভূমিহীন সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article