Wednesday, February 25, 2026

সাতক্ষীরা সদর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম’র বিদায়ী সংবর্ধনা

Must read

 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’এর সদর উপজেলা প্রকৌশলী ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের সদস্য মো. সফিউল আজম’র বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ০৩ সেপ্টেম্বর ২০২২ রোজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলা অফিসার্স ক্লাবে ক্লাবের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, যুগ্ম সম্পাদক সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সদর উপজেলা মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকার, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা (এলজিইডি)’এর সদর উপজেলা প্রকৌশলী ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের সদস্য মো. সফিউল আজম’র বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা অফিসার্স ক্লাবের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article