তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শিবানন্দ রায় এর বড়দাদা বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ রায় (৭৪) ০২ সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার বেলা ৩ টা ২০ মিনিটে লতার শচিয়াবন্দ গ্রামে নিজ বাসভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। তাঁর স্ত্রী, ২ পুত্র ও ৩ কণ্যা সন্তানসহ বহু গুনগ্রাহী আত্মীয় স্বজন রয়েছে। আজ ০৩ সেপ্টেম্বর ২০২২ রোজ শনিবার সকাল সাড়ে ৯ টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মহাশ্মাষানে তাঁর অন্তেষ্ঠিক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, থানার এস আই মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাজেদ সরদার, মোঃ আনার গোলদার, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা অনিল কৃষ্ণ সরকার, প্রভাষ বিশ্বাস, শুশেন মন্ডল, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম সদস্য সচিব ফেরদৌস ঢালী, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, স্বপন মন্ডল, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, চম্পা বেগম, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার।
এদিকে বীরমুক্তিযোদ্ধা নিত্যানন্দ রায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জনিয়ে বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, পাইকগাছা উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, লতা ইউনিয়নের সভাপতি গৌতম রায়, সাধারন সম্পাদক সঞ্জিব মন্ডলসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পূজা পরিষদের উপজেলা সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ঐক্য পরিষদের পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারন সম্পাদক দেবব্রত রায় দেবুসহ পরিষদের নেতৃবৃন্দ।
