Wednesday, February 25, 2026

খুলনা ইস্টার্ন গেট বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন ৫ সেপ্টেম্বর : শেষ মুহূর্তে চলছে প্রচার-প্রচারণা

Must read

 

মিহির রঞ্জন বিশ্বাস, (খুলনা) : জমে উঠেছে ইস্টার্ন গেট বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন। খুলনা খানজাহান আলী থানা এলাকার ইস্ট্রান গেট বাজার বণিক সমিতির নির্বাচন ৫ সেপ্টেম্বর। এই নির্বাচনকে কেন্দ্র করে বাজারে এলাকায় চলছে ব্যাপক প্রচার-প্রচারণা সন্ধার পরেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ব্যানার, পোস্টার, প্লাকার্ড, ফেস্টুনে ছেয়ে গেছে বাজার এলাকা। বিকাল হতেই মিটিং মিছিল আর মাইকের প্রচারণায় মুখরিত বাজার এলাকা। আব্দুস সালাম গাজী-রওশন আলী তালা মার্কা প্রতীকে ও মহিউদ্দিন-চঞ্চল মাহমুদ কলস মার্কা প্রতীকের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ টি পদের জন্য দুই প্যানেলে সর্বমোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইস্টার্ন গেট বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবুল কাশেম জানান এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, ইতিমধ্যেই আমরা ভোটের সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article