খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. আব্দুর রহমান শাহিন এর পিতা মো. শামস উদ্দিন ২৬ আগস্ট ২০২২ রোজ শুক্রবার ভোর ৬টায় টাঙ্গাইলের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২৬ আগস্ট ২০২২ রোজ শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাজা শেষে তাঁকে টাঙ্গাইলের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আব্দুর রহমান শাহিনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. রুবেল আনছার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. এআরএম মোস্তাফিজার রহমানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অপর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. শরীফ হাসান লিমন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তরুণ কান্তি বোসসহ সমিতির সদস্যবৃন্দ।
