Thursday, February 26, 2026

ডুমুরিয়ায় প্রতারণার অভিযোগে আটক-১

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সেনা-বাহিনীতে চাকরীর কথা বলে প্রতারণার করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নুরুল ইসলাম শেখ (৪৬) নামের একজন আটক হয়েছে। আজ ২৭ আগস্ট ২০২২ রোজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা র‌্যাব-৬’র একটি টীম তাকে আটক করে। সে উপজেলার খর্ণিয়া গ্রামের মৃত সামছুর শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া এলাকার মৃত সামছুর শেখের ছেলে নুরুল ইসলাম শেখ প্রতারণার অভিযোগে আটক হয়েছে। সে একই এলাকার রানাই গ্রামের নিরাপদ দাসের ছেলে শিবপদ দাসকে সেনা বাহিনীতে চাকুরী দেয়ার কথা বলে ৬লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু টাকা নেয়ার পর থেকে প্রতারক নুরুল শেখ চাকরী না দিয়ে ঘোরাতে থাকে। যা নিয়ে ভক্তুভোগী ওই পরিবারের পক্ষ থেকে খুলনা র‌্যাব-৬ বরাবর অভিযোগ করা হয়। এ ঘটনায় আজ ২৭ আগস্ট ২০২২ রোজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৬’র একটি টীম খর্ণিয়াস্থ নুরুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকের পরে ডুমুরিয়া থানায় সোপর্দ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার সেখ কনি মিয়া জানান, র‌্যাব-৬’র পক্ষ থেকে প্রতারণার অভিযোগে নুরুল ইসলাম শেখ নামের একজনকে আটক করে থানায় হস্তন্তর করে। পরে থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের হয়েছে যার নং-২৩।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article