Friday, February 27, 2026

আশাশুনির বড়দলে স্কুল শিক্ষক উত্তম মন্ডলের নারী ঘটিত অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন

Must read

 

মুকুল শিকারী, নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রাজেশ্বর মন্ডলের একমাত্র ছেলে, ১০২ নং বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার মন্ডলের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে, বুড়িয়া গ্রামবাসীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক অনুপম কুমার মন্ডল এর সভাপতিত্বে উপজেলা ভূমিহীন কমিটির সভাপতি সাংবাদিক এম এম সাহেব আলীর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হরিদাস ব্যানার্জি, জগদীশ চন্দ্র মন্ডল (বুড়ো), চফলা রানী ব্যানার্জি, চিত্তরঞ্জন সরকার। বক্তারা বলেন, শিক্ষক উত্তম কুমার মন্ডল একজন লম্পট চরিত্রহীন ব্যক্তি। সে ইতিপূর্বে এলাকায় নারী ঘঠিত অবৈধ কাজে লিপ্ত হয়ে অনেকের ঘর-সংসার নষ্ট করেছে। সে প্রতিনিয়ত গভীর রাতে বাড়ি ফেরে। এমনকি তার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, তারপরও রহস্যজনক কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। মানুষের ঘর সংসারে অশান্তি ঘটানোর কাজই হচ্ছে তার মূল উদ্দেশ্য। বক্তারা আরো বলেন, চরিত্রহীন লম্পট শিক্ষক উত্তমকে বিভাগীয় মামলা সহ বিদ্যালয় থেকে বদলির দাবী জানায়। শিক্ষক উত্তম মন্ডলের কোন কাজে বাধা দিলে মামলা হামলার ভয় দেখায় এবং সে বিভিন্ন সময় আস্ফলন ঘটায় আমাকে কেউ কিছু করতে পারবেনা। মানববন্ধন চলাকালে একজন অভিভাবক সদস্য বলেন, এহেন একজন চরিত্রহীন শিক্ষকের কাছে আমার কন্যাকে স্কুলে পাঠিয়ে আমি নিশ্চিন্তে বাড়ি বসে থাকতে পারিনা। স্কুল পড়ুয়া কোমলমতি ছেলেমেয়েরা স্কুলে এসে শিক্ষক উত্তম মন্ডলের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে হাসাহাসি ও আলোচনা করে, তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভালো কি মন্দ হবে সেটা আপনারা বিচার করেন। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এলাকাবাসী উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির উপদেষ্টা মোঃ গোলাম রসুল সানা। সদস্য মন্টু মন্ডল, কালিপদ মন্ডল, রবীন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতাপ মন্ডল, তরুণ মন্ডল, রবীন্দ্র মন্ডল, মনিন্দ্র মন্ডল, তপন মন্ডল, হীরোলাল মন্ডল, জয়ন্ত মন্ডল, শুকুর মালি, নারায়ণ সরকার, বিশ্ব মন্ডল, রবীন্দ্রনাথ, আব্দুর রউফ, শ্যামল পাল, তৃপ্তি গাইন, সুকুমার মন্ডল, খোকন মন্ডল, রাধাকান্ত মন্ডল ও নারী-পুরুষসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article