সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ডুমুরিয়া উপজেলার ৬৯নং পশ্চিম শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ২৪ আগস্ট ২০২২ রোজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পশ্চিম শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আজ ২৪ আগস্ট ২০২২ রোজ বুধবারে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটাররা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদান করে। স্কুলের মোট ৪২১ জন ভোটারের মধ্যে ৩৭৬ জন কেন্দ্রে হাজির হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে পুরুষ ৩জন এবং সংরক্ষিত মহিলা ৩জনসহ মোট প্রার্থী ছিলেন ৬ জন। তারমধ্যে মোঃ আলী সরদার (মাছ) প্রতীকে ২১৭ ভোট পেয়ে প্রথম স্থান লাভ করেন এবং মোঃ রাজু আহম্মেদ রাসেল (কলম) প্রতীকে ২০৮ পেয়ে দ্বিতীয় হন। এছাড়া সংরক্ষিত প্রতিনিধিদের মধ্যে রোজিনা খাতুন (চেয়ার) প্রতীকে ২৬৩ ভোট পেয়ে প্রথম হন এবং অপর প্রার্থী সুমি বেগম (ঘড়ি) প্রতীকে ১৮৬ ভোট পেয়ে দ্বিতীয় হন। নির্বাচনে পরাজিত দুই প্রার্থীদের মধ্যে আব্দুল্লাহ গাজী (বই) প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট এবং মারুফা খাতুন (ফুল) প্রতীকে পান ১৮১ ভোট।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইঢিং অফিসার সোসাম্মাৎ আফরোজা খাতুন। এসময় আরও উপিস্থত ছিলেন রিটানিং অফিসার নাজমুন নাহার, সহকারি প্রিজাইডিং অফিসার শাহ আলম মাতুব্বার ও নজরুল ইসলাম, পোলিং অফিসার গাজী আব্দুস সালাম ও প্রভাত কুমার মন্ডল, প্রধান শিক্ষক তন্দ্রবতী বিশ্বাস ও ডুমুরিয়া থানার এস আই বিশ্বজিত পাল।
