Friday, February 27, 2026

কুয়েট আইকিউ এসি’র আয়োজনে দুইদিন ব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী ”Workshop on COs and POs Analysis and Attainment Practice for the Assessment of Student Performance Program” শীর্ষক ওয়ার্কশপ শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যালইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের উদ্বোধন করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের। অনুষ্ঠানে রিসোর্স পারসনহিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এরমেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুয়েট আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। দুইদিন ব্যাপী এই ওয়ার্কশপে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article