সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ২১আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট ২০২২ রোজ রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা শাখার সহসভাপতি শেখ নাজিবুর রহমান নাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল গণি, অধ্যাপক বিষ্ণুপ্রসাদ মল্লিক, মোল্ল্যা সোহেল রানা, প্রভাষক জি এম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল্যা জাহিদুল ইসলাম, শিলা রানী মন্ডল, অধ্যাপক কে এম হজরত আলী, এম এম হুমায়ুন কবির, তহমিনা বেগম, হাসনা হেনা, প্রভাষক গোবিন্দ ঘোষ, শিমুল বিশ্বাস, শেখ ইকবাল হোসেন, খান রবিউল ইসলাম আন্টু, শেখ আছাদুজ্জামান মিন্টু, এরশাদ আলী মোল্ল্যা, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, সরদার রাসেল প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।
