তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়ন ও কপিলমুনি কলেজ শাখার সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। আজ ২০ আগস্ট ২০২২ রোজ শনিবার বিকালে সাবেক ছাত্রলীগ নেতা রাজিব গোলদার এর সভাপতিত্বে মাহমুদকাটি মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, আ’লীগ নেতা জিএম হেদায়েত আলী টুকু, হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, আ’লীগ নেতা নির্মল মজুমদার, জিএম ইকরামুল ইসলাম, শেখ সাফিয়ার রহমান, রশিদ গোলদার, সরদার মোজাফ্ফর রহমান, জিএম মিজানুর রহমান, প্রণব কান্তি মন্ডল, জালাল সরদার, নাইম ইসলাম। সাবেক ছাত্রলীগ নেতা সঞ্জয় মজুমদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা সরদার জাহাঙ্গীর আলম, শেখ তানভীর হাসান, খন্দকার মিজান, শেখ আসানুর, শেখ সোহাগ হোসেন, সুদেব ঘোষ, লিটন গাজী, সোহানুর রহমান, শেখ মাহি, রবিউল গাজী। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুৃষ্ঠিত হয়। এরপর ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
