তেরখাদা (খুলনা) প্রতিনিধি : আজ ২০ আগস্ট ২০২২ রোজ শনিবার অনুমান সকাল ৯টায় তেরখাদার কাটেংগা গ্রামে কুবায়েদ মোল্যার ছেলে ইসা মোল্যা (২ বছর ৩ মাস) খালের পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলার সময় অসতর্কতাবসত খালের পানিতে পড়ে যায়। শিশুটির মা বাবা ও পাড়া পড়শীরা খাল থেকে শিশুটিকে উদ্ধার করে তেরখাদা উপজেলা কমপ্লেক্সে নিলে সেখানের কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করে।
