সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় প্রতিবন্ধি সনাক্ত ও জরিপের ওপর এক যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ আগস্ট ২০২২ রোজ বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, মেডিকেল অফিসার ডাঃ সৌরভ বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাঃ মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার ও সমাজ সেবক আব্দুল লতিফ জমার্দ্দার। অনুষ্ঠানে মুল বিষয়বস্তু তুলে ধরে উপজেলা সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস বলেন- বর্তমান সরকার প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা’র লক্ষ্যে সনাক্ত কার্যক্রম শুরু করেছে। যা নিয়ে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এ বছর ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই শতাধিক প্রতিবন্ধি মানুষ তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সনাক্ত ও জরিপের কাজ করা হয়। তিনি আরও বলেন- ইতোপূর্বে ডুমুরিয়া উপজেলায় ৫হাজার ১’শ৩৮জন প্রতিবন্ধি হিসেবে ভাতাভোগী আছেন এবং তারা প্রতি মাসে সাড়ে ৭’শ টাকা করে ভাতা পান। তবে এই জরিপের পরে সরকারের পক্ষ থেকে ভাতাভোগীর মাঝে সাড়ে ৮’শ টাকা দেয়া হবে বলে জানা গেছে।
