Monday, March 2, 2026

ডুমুরিয়ায় আওয়ামী লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ১৭ই আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ ১৭ আগস্ট ২০২২ রোজ বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নাজিবুর রহমান নাজু। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় আরও বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল ও আলহাজ্ব মোস্তাফা কামাল খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার, খান আবু বক্কার, এম এম সুলতান আহমেদ, অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, সরদার আব্দুল গণি, কাজী এমদাদুল হক, শীলা রানী মন্ডল, এ এইচ এম ওবাঈদ উল্লাহ, কাজী আব্দুল মজিদ, হাসনা হেনা, এম এম হুমায়ুন কবির, গোবিন্দ ঘোষ, শিমুল বিশ্বাস, খান রবিউল ইসলাম আন্টু, রাজিউল বারী সৈকত, শেখ আছাদুজ্জামান মিন্টু, বিভা বিশ্বাস, আছমা পারভীন, শিমু আক্তার, শেখ জাহাবুর রহমান, এরশাদ আলী মোল্ল্যা, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, খালিদ হোসেন, রাসেল সরদার প্রমুখ। সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article