Monday, March 2, 2026

খুলনা শিরোমনিতে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

Must read

 

মিহির রঞ্জন বিশ্বাস, (খুলনা) : খুলনা খানজাহান আলী থানাধীন শিরোমনি ৩য় আমর্ড পুলিশ ব্যাটলিয়ান এর সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায় আজ ১৬ আগষ্ট ২০২২ রোজ মঙ্গলবার পোনে ৮ টায় অভনগর থানার সিদ্দিপাশা গ্রামের আকরাম তরফদারের পুত্র হাসান (২২) ও শরিফুল মিনার পুত্র মোঃ রিয়াজ (২২) মটরসাইকেলযোগে ফুলতলা থেকে খুলনা অভিমুখি যাচ্ছিলো বিপরিত দিক থেকে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৭-৭২৮৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী দুইজন রাস্তার উপর ছিটকে পড়ে পরে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে হাসান মারা যায় এবং রিয়াজ চিকিৎসাধীন রয়েছে, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল খান জানান ত্রিমুখি সংঘর্ষ হয়ে মটর সাইকেল আরোহীর এক জনের মৃত্যু হয়েছে লাশ ময়না তদন্তে জন্যপাঠানো হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article