তেরখাদা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি নর্থ খুলনা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মহিতোষ রায়ের বিদায় সংবর্ধনা কলেজ মিলনায়তনে গতকাল সকাল ১০টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মনিরুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে আরো একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
