Tuesday, March 3, 2026

দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সভায় রুহুল হক এমপি

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। আজ ১৪ আগষ্ট ২০২২ রোজ রবিবার দুপুর ২টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুর ৩টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সদস্য সচিব হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। এছাড়া রুহুল হক এমপি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুস্থ পরিবারের মাঝে শিশু খাদ্য ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article