সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপি ফল মেলা-২০২২ গতকাল শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এবং প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মেলার ষ্টলগুলোতে দেশীয় ফল আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, কলা, বিভিন্ন জাতের লেবু, তরমুজ, ছবেদা, পাকাতাল, গাব, পেঁপেসহ ডুমুরিয়া উপজেলায় উৎপাদিত বারি মালটা লেবু ও কমলা লেবুসহ বিভিন্ন ফল দেখা যায়। উদ্বোধন অনুষ্ঠান শেষে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে কালো ব্যাজ ধারণ করা হয়। কমিটির খুলনা আঞ্চলিক সভাপতি কৃষিবিদ মোঃ মোকলেছুর রহমান মনা’র নেতৃত্বে উপস্থিত অতিথিদের এ শোক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি তুষার কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ ও শেখ আবু হুরাইরা, সদস্য রণজিত বালা, নিরাবিন্দু মল্লিক, শিখা রানী মন্ডল, নিভা কবিরাজ, চন্দনা সরকার, হীরা ফৌজদার ও সেলী রানী মন্ডল প্রমুখ।
