নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ১১ আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ-আল-মামুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ একটি মহৎ উদ্যোগ। যারা শিক্ষার উন্নয়নে কাজ করেন এবং শিক্ষার প্রসারে সহযোগিতা করেন তারা শিক্ষানুরাগী। আত্মমানবতার সেবায় “মা” ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।”
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা রিসোর্স সেন্টার’র কর্মকর্তা বৈদ্যনাথ সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোনিয়া পারভীন শাপলা, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিক, ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের, সনন্দা রাণী সাহা, জেসমিন আরা, শান্ত শিলা প্রমুখ। কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম চকলেটসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে জেয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বদহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় খামার ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ফয়জুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝরে পড়া রোধে এসব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়ে।
