Wednesday, March 4, 2026

ডুমুরিয়ায় ভ্রাম্যমান অভিযান পরিচালিত

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা শেষে উপজেলা সদরের তিন ব্যবসা প্রতিষ্টানের নিকট থেকে সাড়ে ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ ১০ আগস্ট ২০২২ রোজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান এ আদালত পরিচালনা করেন।
আদালত সুত্রে জানা গেছে, স্বর্ণালংকার ও খাদ্য দ্রব্যসহ সব ধরণের পরিমান ও ওজনের জন্য বিএসটিআই’ কর্তৃক নীতিমালা ও নির্দেশনা রয়েছে। যা নিয়ে আজ ১০ আগস্ট ২০২২ রোজ বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলা বাসষ্ট্রান্ড ও বাজার এলাকায় অভিযান পারিচালিত হয়। অভিযানে বিএসটিআই কর্তৃক ওজন পরিমাপ (মিটারের) অনুমোদন না থাকায় ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ সালের ২৪এর (১) ও ৪৫ ধারামতে দয়াল জুয়ের্লাসের মালিক দিবস দেবনাথের নিকট থেকে দুই হাজার, অপু জুয়ের্লাসের মালিক ভোলানাথ ভদ্রের নিকট থেকে ১৫’শ ও সুন্দরী মিষ্টান্ন ভান্ডারের মালিক মোহন রায়ের নিকট থেকে এক হাজারসহ মোট সাড়ে ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা বিএসটিআই’র পরিদর্শক রণজিৎ মল্লিক।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article