তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল এর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ০৯ আগস্ট ২০২২ রোজ মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা ছাত্রলীগ এ দোয়া অনুুষ্ঠানের আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রলীগনেতা তাজুল ইসলাম বাপ্পি, রিপন রায়, মুক্ত অধিকারী, তানভীর রহমান, রাসেল, রামকৃষ্ণ বাছাড়, মেহেদী হাসান নান্টু, নাঈম ইসলাম, শরীফ রায়হান, বাঁধন হাসান, টুটুল, উজ্জ্বল, শাহীন, প্রত্যয়, রুমি, দূর্জয়, বিপ্লব, পারভেজ, ইমরান, রায়হান, জুবায়ের, পলাশ, মারুফ, চয়ন, হাসান, মুন্না ও নীল কোমল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ তানভীর রাসেল।
