মিহির রঞ্জন বিশ্বাস, (খুলনা) : খুলনা ,খানজাহান আলী থানা আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের আয়োজনে বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ ০৪ আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটোরিয়াম এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা শেখ আজগর কাগজী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম কাগজী, খুলনা জেলা তাঁতী লীগ সদস্য সচিব কাজী আজাদুর রহমান হীরক, ছাত্রলীগ নেতা নাজমুল হক অয়ন, ছাত্রলীগ নেতা কাজী মিনহাজুর রহমান রিপ্ত, ইউপি সদস্য এস এম রাসেল, মহিলা ইউপি সদস্য পায়রা বেগম, শেখ মোস্তাফিজুর রহমান বাদল, এনামুল হোসেন লিটন, মাসুম হোসেন। মো: আরিফ হোসেন, কাজী আনিসুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতাউর রহমান।
