Wednesday, March 4, 2026

আশাশুনিতে পুলিশি অভিযানে মারপিট মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক দুই আসামী আটক

Must read

 

এম এম সাহেব আলী আশাশুনি (সাতক্ষীরা) থেকে : আশাশুনিতে পুলিশি অভিযানে মারপিট মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার পলাতক দুই আসামী আটক হয়েছে। গতকাল সাহসী ন্যায় নিষ্ঠাবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় আশাশুনি ন্যায় নিষ্ঠাবান মাদক ও সন্ত্রাসের আতঙ্ক থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে ওসি তদন্ত জাহাঙ্গীর হোসেনের ব্যবস্থাপনায় সাহসী এস আই আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ রেগুলার মামলার আসামী আটক ও আদালতের গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার বড়দলের ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ওমর আলী গাজীর পুত্র বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত অন্যান্য মামলার আসামী এলাকাবাসীর ত্রাস ৩ সহদরের মধ্যে মারপিট মামলার আদালতের গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামী আব্দুল হামিদ ও আব্দুল হান্নানকে আটক করে। আটককৃত আসামীদের গতকাল সাতক্ষীরা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article