Wednesday, March 4, 2026

ডুমুরিয়ায় মৎস্য আড়তের কমিটি গঠন

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় কাজী সামছুর রহমান মৎস্য আড়ৎ, পরিচালনায় ৯সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ২৪ জুলাই ২০২২ রোজ রোববার সন্ধ্যায় আড়ৎ চত্ত্বরে সকল ব্যবসায়ীদের সর্ব-সন্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক হিসেবে মোঃ গাজী ইছাক নির্বাচিত হন এবং যুগ্ম-আহবায়ক হয়েছেন মোঃ বদরুল আলম বদি, মোঃ এনায়েত হোসেন, মোঃ মাহমুদুর রহমান খান মাহমুদ, ইউপি সদস্য নাজমুল হোসেন বকুল, মোঃ ফারুক মোড়ল, মৃদুল গোলদার, মহিতুর তরফদার ও আলমগীর সরদার। কমিটি গঠন শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দরা আড়ৎ প্রতিষ্ঠাতা কাজী ফরিদ হোসেন ও তার দুই সহোদর কাজী নাহিদ হোসেন ও কাজী জাহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আড়তে আসা ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article