Wednesday, March 4, 2026

তেরখাদায় মাদককে না বলি আলোকিত তেরখাদা গড়ি

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : যুব সমাজ দেশ গড়ার কারিগর। তাদের দিয়েই আগামী প্রজন্ম সুন্দর ভবিষ্যত কামনা করেন। সেই স্বপ্ন কে ধ্বংসের দারপ্রান্তে নিয়েছে মাদক। যার প্রভাব পড়ছে তেরখাদার বিভিন্ন পল্লীতে, চায়ের দোকানে। লোক সমাগমে তাদের বিরুদ্ধে প্রশাসন সহ জনগনের সামাজিকআন্দোলন গড়ে তুলতে হবে। যার ফলে এলাকা মাদক মুক্ত হবে। তেরখাদা পুলিশ প্রশাসন অবলম্বন করেও বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে পার পেয়ে যাচ্ছে মাদক সেবীরা। বিভিন্ন এলাকা যেমন, আদমপুর, মুজির মোড়, বলর্দ্বনা বাসস্ট্যান্ড মোড়, নলিয়ারচর পদ্মবিলা বাজার, সাচিয়াদহ বাজার, কামারোলে আশ্রয়ন প্রকল্পে বয়ারগাতী খেয়া ঘাটে, কুশলা আশ্রয়ন প্রকল্পে শেখপুরা বাজার সহ তেরখাদা সদরের শেরে বাংলা মার্কেট এর দোতলা ও সুপার মার্কেটেরে দোতলায়, এরাটেল টাওয়ার হতে উপজেলা পরিষদ পর্যন্ত ওয়াব্দার রাস্তায় মাদক সেবীদের আড্ডা খানায় পরিণত হয়েছে। এসব স্থানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী ও সেবনকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে সমাজের জ্ঞানী গুনী সুধী জনেরা জানান, মাদক ব্যবসায়ীরা মটর সাইকেলযোগে অবুঝ শিশুদের মাধ্যমে এমনকি মহিলাদেরকেও বাহক বানিয়ে বিভিন্ন গন্তব্যস্থলে মাদক সেবীদের কাছে মাদক পৌছে দিচ্ছে। কোন ব্যক্তির চোখের সামনে মাদক পাচার হলেও অপমানের ভয়ে মুখ খুলতে চায়না। তবে মাদক বিক্রির এরিয়া নিয়ে ও মাঝে মাঝে গোলমালের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক তেরখাদার আদমপুর বলর্দ্বনা মাটিরকুলের মধ্যেও বেচা বিক্রি নিয়ে বড় ধরণের গোলমালের আশংকা বিরাজ করছে। বেচা কেনার আসল ঘটনাকে আড়াল করে অন্য ইস্যুকে সামনে রেখে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক সেখানে তিন প্লাটুন পুলিশ টল টিম মোতায়ন করেছেন। টহলরত পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article