Wednesday, March 4, 2026

সাতক্ষীরায় ৩ কোটি ২লক্ষ টাকা ব্যয়ে গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২১ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সদরের শিবপুর ইউনিয়নের গোদাকাটা মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী এম এম এ জায়েদ বিন গফুর, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও নির্মাণ কাজের ঠিকাদার এস এম শওকত হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরা’র উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুর হোসেন প্রমুখ। এসময় গোদাঘাটা বারাকাতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ণে ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। যার চুক্তিমুল্য ৩ কোটি ২লক্ষ টাকা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবপুর ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা কমিটির সদস্য এস.এম আবুল কালাম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article