Wednesday, March 4, 2026

আশাশুনির দরগাহপুর কলেজিয়েট স্কুলে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

Must read

 

এস, এম আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ব্যুরো : আশাশুনির দরগাহপুর কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুন ২০২২ রোজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। কলেজ শাখার ১০৩৮ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন এবং স্কুল পর্যায়ে ৭১৩ জন ভোটারের মধ্যে ৪৬০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। কলেজ ও স্কুল শাখায় ৪টি পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্কুল ক্যাটাগরীতে শাহানুর জামান (ছাতা) ২৩৩ ভোট পেয়ে প্রথম স্থান ও শেখ তারুন উদ্দীন (দোয়াত কলম) ২১৭ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ নাঈম হাসান (মোরগ) ১৭৫ ও মীর মনিরুল ইসলাম (বই) ১৬৪ ভোট পেয়েছেন। কলেজ ক্যাটাগরিতে সরদার মেহেদী হাসান (মাছ) ২২৭ ভোট পেয়ে ১ম স্থান ও শেখ আসলাম আলী (আনারস) ২২৬ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ বখতিয়ার উদ্দীন পেয়েছেন ১৭৩ ভোট। নির্বাচন পরিচলনা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক শিক্ষা) মুহাম্মদ হাসানুজ্জামান। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন তুষার কান্তি রায় ও শেখ রিয়াজুল ইসলাম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article