আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আলোচনা সভার আয়োজন করে। আজ ০৭ নভেম্বর ২০২৬ রোজ শনিবার বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন বায়তুল মাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ, নায়েবে আমীর হাফেজ বেলাল ও আব্দুল হাই প্রমুখ। বক্তাগণ ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।
