শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ নভেম্বর ২০২৬ রোজ বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার যাদবপুর ফুলবাড়িয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় পিপীলিকা ইয়ুথ টিমের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহায়তায় এ আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সাইবার অপরাধের ধরন, শিক্ষার্থীদের অনলাইন ঝুঁকি, তা মোকাবিলার উপায়, ক্ষতিকর প্রভাব ও আইনগত দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন। মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মাওলানা কামরুজ্জামান ও একশনএইড বাংলাদেশের শ্যামনগর কার্যালয়ের প্রোগ্রাম কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।
পিপীলিকা ইয়ুথ টিমের সভাপতি আল শাহারিয়া রোকনের সঞ্চালনায় সভায় সংগঠনের সহসভাপতি মাসুদ রানাসহ অন্যরা বক্তব্য দেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
