Thursday, March 12, 2026

আশাশুনিতে অজ্ঞাত মহিলার ইন্তেকাল

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে বেশ কিছুদিন ঘুরে বেড়ান অজ্ঞাত মহিলা ইন্তেকাল করেছেন। মহিলার বয়স আনুমানিক ৬০ বছর। ১২ জুলাই ২০২৫ রোজ শনিবার বিকাল ৫টার দিকে তাকে মৃতাবস্থায় পাওয়া যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, উপজেলার শোভনালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শোলখালী গ্রামের জনৈক আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনে অজ্ঞাত মহিলাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ভাবে তাকে পিবিআই ও সিআইডি’র মাধ‍্যমে ফিঙ্গার টেষ্ট করে তার আইডি সনাক্ত করা সম্ভব হয়নি বলে ডিএনএ স্যাম্পেল রাখা হয়েছে। বৃদ্ধা মহিলা মুসলিম পরিবারের, সে মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘুরে বেড়াচ্ছিল এবং প্রয়োজনীয় খাবার না পেয়ে মৃত্যুবরণ করেছে এমনটাই ধারণা করেছে স্থানীয়রা ও থানা পুলিশ। রবিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article