Monday, February 23, 2026

ডুমুরিয়ায় ৫টি চোরাই গরু উদ্ধার আটক হয়েছে বড় মাপের ৪ ওস্তাদ

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ বড় মাপের একটি চোর চক্রের সন্ধান পেয়েছে। একটি গরু চুরির ঘটনায় বেরিয়ে এসেছে এর ক্লু। এরই মধ্যে ওই চক্রের ৪ ওস্তাদ হয়েছেন আটক এবং তাদের শিকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ৫টি চোরাই গরু। এ ঘটনায়  ০৬ এপ্রিল ২০২৫ রোজ রোববার থানায় একটি মামলা রুজু হয়েছে যার নং-০৪।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, শনিবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা এলাকায় এস আই লাভলু মিয়া অবস্থান করছিল। এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন ড্রাম বোঝাই একটি ট্রাকে কয়েক জন মিলে গরু তোলার চেষ্টা করছে। এক পর্যায়ে গরু তুলে ট্রাকটি তার পাশ দিয়ে খুলনা অভিমুখে চলে যায়। যা দেখে তার কেমন যেন সন্দেহ হয় এবং আমাকে অবিহিত করেন। আমি তাকে ট্রাকটি জব্দ করার জন্য বলি এবং থানার অন্যান্য অফিসারদের ঘটনাস্থলে যেতে বলা হয়। কিন্তু চোরেরা পুলিশের তোড়জোড় বুঝতে পেরে দ্রুত গতিতে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছু ধাওয়া দেয়। এক পর্যায়ে হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় গিয়ে জুয়েল হাওলাদার (৩২), সালমান শেখ (১৯) ও রাসেল শেখ (২৬) নামের ৩জনকে আটক করা হয়। একই সঙ্গে লাল রং’র একটি গাভী গরু উদ্ধার ও ট্রাক যার নং-ঢাকা মেট্রো ১৬-২৪৫২ জব্দ ও একটি অত্যাধুনিক কাটার ও একখানা বড় হাসুয়া উদ্ধার করা হয়। পরে তাদের শিকারোক্তি মোতাবেক শনিবার রাতে অভিযান চালানো হয় বাগেরহাট জেলার মোল্ল্যাহাট এলাকায়। সেখানে গিয়ে ইকবাল হোসেনকে (২৭) আটক করা হয় এবং তার দেয়া তথ্য’ মতে আরেক আসামীর বাড়ি থেকে ৪টি চোরাই গরু উদ্ধার করা হয়। জানা গেছে, গরুগুলো রমজান মাসে গোপালগঞ্জ এলাকা থেকে চুরি করে সেখানে রেখে ছিল।
তিনি আরও জানান,আটক এই চোররা অনেক তথ্য দিয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, এরা খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ এলাকায় গরু চুরি করে বেড়ায়। এদের টীমে আছে ১০ থেকে ১২ জন। এছাড়া তাদের আছে প্রত্যেক এলাকায় ছিচকে চোর। তারা এদেরকে কাজ করার সুযোগ ও সহায়তা করে। দল বেধে ট্রাকে করে ঘোরার ফাঁক সুযোগ মত গরু ট্রাকে তুলেই সরে পড়ে। এরপর মোল্ল্যাহাট এলাকায় দুই কসাই’র বাড়িতে ফেলে হয় কেনাবেচা। ফলে তারা পুলিশের চোখে ধরা পড়ে কম। তবে আটক ৪জনই বড় মাপের চোর এবং ওস্তাদ লেভেলের। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫/৬টি মামলা আছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article