সংবাদ বিজ্ঞপ্তি : শারদীয় ‘দুর্গাপূজা’ উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ০৯ অক্টোবর বুধবার থেকে ছুটি শুরু হচ্ছে, চলবে ১৭ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর, ২০২৪ রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।
ছুটি চলাকালে নিরাপত্তা, চিকিৎসা, মেরামতসহ অন্যান্য জরুরী সেবা চালু থাকবে।
শারদীয় ‘দুর্গাপূজা’ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
