Sunday, February 22, 2026

সাহিত্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও সাহিত্য অনুষ্ঠান ২০২৪

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা সাহিত্য পরিষদ, সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও সাহিত্য অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার বিকাল ৪টায় শহরের পলাশপোল এলাকায় একটি অভিজাত কনফারেন্স রুমে জেলা সাহিত্য পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে অভিষেক ও সাহিত্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি মো. শহীদুর রহমান, সাধারণ সম্পাদক ম. জামান, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা শাখার সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, ছফুরননেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ। এ সময় জেলা সাহিত্য পরিষদ ও সদর উপজেলা সাহিত্য পরিষদ শাখার নেতৃবৃন্দ এবং সাহিত্য প্রেমীরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article