Monday, March 16, 2026

সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : হাটি হাটি পা পা করে একটি বছর পেরিয়ে ২য় বর্ষে পদার্পণ করেছে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকা। আজ ১৯ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার বেলা ১১ টায় পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকি পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাজীব হাসান রিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, বনিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক যুগের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল আলিম, শাকিলা ইসলাম জুই,সাংবাদিক হাফিজুর রহমান, নাছির উদ্দিন, মাহফিজুল ইসলাম আককাজ, আশেকুজ্জামান খান, খন্দকার আনিসুর রহমান, বর্তমান সাতক্ষীরার নির্বাহী সম্পাদক আবু হুরাইরা, সহসম্পাদক মনিরুজ্জামান মনির, সাংবাদিক আবু জাফর, মমিনুর রহমান সবুজ, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম, হাসিবুর রহমান, খলিলুর রহমান, আহছান হাবিব। আলোচনা সভায় বক্তারা বলেন, আপনাদের লেখনির মাধ্যমে সাতক্ষীরাকে ফুটিয়ে তুলুন। দিনদিন অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে আপনাদের অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সাতক্ষীরার সমস্যা ও সম্ভাবনা নিয়ে লিখতে হবে। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার সহসম্পাদক মনিরুজ্জামান মনির।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article