Sunday, February 22, 2026

সাতক্ষীরা বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

১৪ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার সাতক্ষীরা সদরের সিকড়ী হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

প্রধান শিক্ষক মোঃ ওহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোঃ তোতাউর রহমান, বনি আমিন, হাবিবুল্লাহ রনি, আবু সুলাইমান, রফিকুল ইসলাম, সবুর হোসেন, শরিফ সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ এ সময় বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। বুদ্ধিজীবীরা একটা জাতিকে জাগ্রত রাখে।পাকিস্তানিরা এ দেশের হাজার বছরের কৃষ্টি কালচার নিয়ে গবেষণা করে বুঝতে পারার কারণের সেদিন এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল।

আলোচনা শেষে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহ সুবহানু ওয়া তায়ালার কাছে দোয়া করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article