Friday, February 27, 2026

সাতক্ষীরায় উত্তরণ’র ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় উত্তরণ’র ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ আগস্ট ২০২২ রোজ বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা ভিজিটাল কনফারেন্স রুমে উত্তরণ’র ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে ও ওয়াল্ড ভিশন বাংলাদেশ’র কারিগরি সহযোগিতায় উত্তরণ সাতক্ষীরার সমন্বয়কারী মো. মনিরুজ্জামান জমাদ্দার’র সভাপতিত্বে প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সরকারের পাশা পাশি এনজিওসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাল্য বিবাহ, স্যানিটেশন, শিক্ষা সহায়তা, দারিদ্রতা বিমোচনসহ সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উত্তরণ এনজিও কাজ করে যাচ্ছে। অসহায় সাধারণ মানুষের সেবায় উত্তরণ তার কর্মকান্ড আরো প্রসারিত করার আহবান জানান এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা, মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সাংবাদিক মিজানুর রহমান, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, সাতক্ষীরা পৌরসভার নগর উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বিবাহ রেজিস্ট্রার মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। মাল্টিমিডিয়া প্রজেক্টর’র মাধ্যমে অবহিতকরণ সভায় প্রজেক্ট বিষয়ে উপাস্থাপন করেন উত্তরণ’র সাতক্ষীরার প্রকল্প ব্যবস্থাপক মো, সৈয়দ আহমেদ ও পাবলিক হেলথ কো-অর্ডিনেটর রায়হান কবীর। উত্তরণ’র ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, কাজী, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ’র টেকনিক্যাল অফিসার লায়লা পারভীন হিমেল।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article