Saturday, March 14, 2026

সাতক্ষীরায় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ মার্চ ২০২৬ রোজ শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। সদর হাসপাতাল থেকেই শুরু হয় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

র‍্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এঁর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন এর সঞ্চালনায়

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ।

এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধে কীটনাশক স্প্রে করা হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা,ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। তারা আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এছাড়াও প্রতি সপ্তাহে জেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সহ সবকটি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article