Monday, March 16, 2026

সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Must read

 

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার খাজরা ইউনিয়নে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ১১ আগস্ট ২০২৫ রোজ সোমবার সকালে শহীদ শহীদ আবুল কালাম স্মৃতি মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি দক্ষিণ থানা সভাপতি মহিবুল্লাহ মুহিব।

খাজরা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রশিদ, চেউটিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর সফুর প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে গিফট প্যাকেজ কলম, চাবি রিং, ডাইরি, সার্টিফিকেট, শিক্ষামূলক বই বই তুলে দেন।

এসময় বক্তরা, শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা এবং কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শ দেন তারা। বক্তারা বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে সর্বোচ্চ চেষ্টায়। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই জীবনের উদ্দেশ্য স্থির করে সমাজ ও দেশের জন্য এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article