Saturday, February 21, 2026

সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার দুই ছাত্রের জাতীয় পুরস্কার অর্জন

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে জাতীয় পুরস্কার অর্জন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার দুই ছাত্র।
ঢাকার কেরানীগঞ্জে দ্বীন মোহাম্মদ মসজিদ কমপ্লেক্স ভবনে গত ৩০-৩১ ডিসেম্বর দুই দিন ব্যাপী জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করে। হাজার হাজার প্রতিযোগীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫ পারা গ্রুপে ১ম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে আল-জামিয়াতু তা’আযযুযুল হুফফাজ সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী ও ২য় স্থান অর্জন করেছে একই মাদ্রাসার মুহাম্মদ নাজমুস সাকিব। শ্যামনগরের খানপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে জাতীয় পুরস্কার অর্জনকারী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে পবিত্র আল-কোরআন এর খেদমত করে আসছে। এর আগেও এ মাদ্রাসা থেকে ছাত্ররা থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ ক্বারী আসাদুল্লাহ মুহাম্মাদ আস’আদ। জাতীয় পুরস্কার অর্জনকারী প্রতিষ্ঠান ও তার দুই ছাত্রকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বিবৃতি দিয়েছেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা জায়েদ আব্দুল্লাহ, সেক্রেটারী হাফেজ ক্বারী এমদাদুল হক প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article