Monday, February 23, 2026

সাংবাদিকদের সম্মানে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখা সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে।

২০ মার্চ ২০২৫ রোজ বৃহস্পতিবার শহরের পিজ্জা মিলন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াত ইসলামের সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, শহর জামায়তের আমীর মো.জাহিদুল ইসলাম বকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশিক-ই- এলাহী, দৈনিক প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, বাংলাদেশ বেতার এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সিনিয়ার সাংবাদিকবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article