Sunday, February 22, 2026

শোভনালীতে উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় “উন্নয়ন” (একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান) সংস্থার বাস্তবায়নে আজ ১৫ ডিসেম্বর ২০২৫ রোজ সোমবার উন্নয়ন সংস্থার শোভনালী শাখা অফিস সংলগ্ন মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান করা হয়।
সমৃদ্ধি কর্মসূচির উপজলো কর্মসূচি সমন্বয়কারী এসএম আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, শোভনালী ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হান্নান পাড়, পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. তারিকুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম গাইন। অন্যদের মধ্যে শাখা ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক তাপস কুমার দাশ, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. নাজমুল হুসাইন, বিভিন্ন জনপ্রতিনিধি, সমৃদ্ধি শিক্ষক-স্বাস্থ্য পরিদর্শক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সকালে সাইকেল র‍্যালি, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন স্টল পরিদর্শন শেষে প্রত্যেক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন আয়োজকরা। একইসাথে সামাজিক, যুব উন্নয়ন, শ্রেষ্ঠ প্রবীণ-সন্তান সম্মাননা ও সাংস্কৃতিক ক্যাটাগরি সহ বিভিন্ন অবদানের জন্য সাংবাদিক, যুব, প্রবীণ সহ নানাবিধ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে সংস্থাটি।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article