সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে সাতক্ষীরা আব্দুর এডভোকেট রহমান কলেজের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার বেলা ১২টায় এডভোকেট আব্দুর রহমান কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস সুরাইয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে শিক্ষকদের পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অগ্রণী ভূমিকা রাখতে হয়। একটিবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিন। আমি আপনাদের সকল সমস্যা সমাধানে ও আপনাদের দাবী আদায়ে আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামগ্রীক উন্নয়নে আমি শিক্ষকদের সাথে নিয়ে আলোকিত সাতক্ষীরা গড়তে চায়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুর রহমান কলেজের প্রভাষক আবু সাঈদ প্রমুখ। এ সময় এডভোকেট আব্দুর রহমান কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ।
