Wednesday, March 4, 2026

যারা বলছে অধ্যক্ষ ফজলুর রহমান নিজের পায়ে গুলি করেছে তারাই প্রকৃত হামলাকারী-সাতক্ষীরা ঘোনা বাজারে বিক্ষোভ সমাবেশে বক্তারা

Must read

 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা’র উপর গুলি বর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুলাই ২০২২ রোজ বোরবার বিকাল ৫টায় সদরের ঘোনা বাজারে ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রসাশক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহম্মেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. রোখসানা পারভিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কেনো অধ্যক্ষ ফজলুর রহমান মোশার উপরে হামলা করা হলো ? আওয়ামী লীগকে গুলি করে হত্যা করা যায় না! ফজলুর রহমান মোশাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা যাবে না। যারা আওয়ামী লীগকে ধংশ করতে চান তারা নিজেরাই ধংশ হয়ে যাবে। কেউ নিজের উপরে নিজে গুলি চালাতে পারেনা, যারা মোশা চেয়ারম্যানকে হত্যার উদেশ্যে গুলি চালিয়েছিলো তারই অপপ্রচার চালাচ্ছে যে সে নিজের পায়ে গুলি চালিয়েছে। এথেকে বোঝা যাচ্ছে অপপ্রচারকারী ব্যক্তিরাই মোশার উপর গুলি বর্ষনকারী এবং এই ঘটনার সাথে জড়িত ও প্রকৃত হামলাকারী। অনতিবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান বক্তারা। হাজার হাজার মানুষ দোষীদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article